বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ মো. এনামুল হক (৫৩)। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার (১৯ জুন) এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান এ সব তথ্য জানান।

এএসপি ইমরান খান জানান, বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালী পাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুলকে গ্রেফতার করা হয়েছে।

আজ দুপুরে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আড়াই থেকে তিন বছর উত্তরায় ছিলেন শেখ মো. এনামুল হক। পরিচয় দিতেন চিকিৎসক হিসেবে। তবে নিজস্ব গণ্ডির মধ্যেই তিনি চিকিৎসা করাতেন। এর আগে আট বছর মসজিদে ইমামতি করেছেন। নিজেকে ক্বারী হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু তিনি পড়াশুনা করেছেন জেনারেল লাইনে। কিছু সময় তিনি প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি এনামুল করিম নামে জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন।

এদিকে, ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো, মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক এক আসামিকে শনিবার রাতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ প্রাঙ্গণে শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় বোমা দেখা যায়। সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের ওই বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর