বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি হতাশ: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৬৪ সময় দেখুন


ঢাকা: জাতীয় সংসদের নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় ‘শুধু বিএনপি নয়, গোটা জাতি হতাশ হয়েছে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৬ জুন) রাতে চোখের চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফেরার পর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শুক্রবার তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, রাতে দলের মহাসচিব দেশে ফিরছেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা সবসময় বলে এসেছি যে, আমরা দ্রুত নির্বাচন চাই এবং এটাই আমরা আশা করেছিলাম যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস (প্রধান উপদেষ্টা) তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের প্রথম সাপ্তাহে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এটা শুধু আমরা নই, গোটা জাতি হতাশ হয়েছে। এই বিষয়ে অফিশিয়াল যে বক্তব্যে সেটা আমাদের দলের সিদ্ধান্তের পরে আপনাদেরকে জানানো হবে।’

মির্জা ফখরুল দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান এবং তার আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে, রাতে ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব, সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ফিরেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর