শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৭৮ সময় দেখুন
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে নির্দেশ ভূমিমন্ত্রীর


ঢাকা: প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, সচিব মো. মোখতার আহমেদ এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে ‘প্রায়োরিটি সার্ভিস’ চালু, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুযোগ, নামজারি (মিউটেশন) ও অন্যান্য ভূমিসেবা স্বল্প সময়ে সম্পন্ন করা, ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

জবাবে ভূমিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং বিভিন্ন সরকারি সেবা সহজলভ্য করতে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা আরও কার্যকর ও সমন্বিত করতে মন্ত্রণালয় থেকে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রবাসীদের ভূমিসংক্রান্ত সব সেবা দ্রুত ও নির্বিঘ্নে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে প্রবাসীদের জন্য জনবান্ধব ও দ্রুততর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর