বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও আইসিবি’র মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৩৫ সময় দেখুন
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও আইসিবি’র মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের অনুকূলে আবর্তনশীল ভিত্তিতে পুনঃবিনিয়োগযোগ্য “পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল” থেকে ২০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে।

বুধবার (৫ জুলাই) বিডিবিএল ভবনে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও আইসিবি’র মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান সি,কিউ,কে মুস্তাক আহমেদ এবং প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পিবিআইএলের পরিচালক হাসান ও রশিদ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) খন্দকার রায়হান আলী, এফসিএ।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) পক্ষ থেকে আবু তাহের মোহাম্মদ আহমেদ উর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব); মোঃ আনোয়ার শামীম, মহাব্যবস্থাপক, হিসাব ও অর্থব্যবস্থা; মোঃ কোরবান আলী, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের উপ-মহাব্যবস্থাপক এবং মোঃ ফারুক আলম, উপ-মহাব্যবস্থাপক অনুষ্ঠানে লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর