শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন

প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


ঢাকা: হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এখন আর প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না। সেইসঙ্গে সোমবার ও বৃহস্পতিবার ছাড়া তারা অন্যদিন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) এ কে এম ফজলুল হক খানের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে শুধু দুই দিন, সোমবার ও বৃহস্পতিবার—ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সাক্ষাতের জন্য দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের বাইরে কোনো ওষুধ কোম্পানির কোনো প্রতিনিধি সরকারি হাসপাতালের সীমানার মধ্যে অবস্থান করতে পারবেন না। এছাড়া, সাক্ষাতের সময় সব প্রতিনিধিকে অবশ্যই নিজ নিজ কোম্পানির দেওয়া পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। কোনোভাবেই রোগীর কোনো তথ্য সংগ্রহ বা ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবেন না।

নির্দেশনায় আরও বলা হয়, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা টেবিলে রাখা যাবে না।

দীর্ঘদিন ধরেই হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে রোগীদের ভোগান্তি এবং কর্মপরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় ওষুধ বা নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখতে চিকিৎসকদের প্রভাবিত করারও অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর