শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

ফিট করার টেনশন নেই! যে কোনও জায়গায় ফিট হয়ে যায় Portable AC, ঘর হবে সুপার কুল! – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
ফিট করার টেনশন নেই! যে কোনও জায়গায় ফিট হয়ে যায় Portable AC, ঘর হবে সুপার কুল! – News18 Bangla


 মার্চ মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে গরমের দাপট। আর এই প্রবল দাবদাহ থেকে মুক্তি পেতে, সামান্য স্বস্তির সন্ধানে মানুষ নানা পদক্ষেপ করছে। কিন্তু সমস্যার শেষ নেই।

গরম যত বাড়বে মানুষ ততই বেশি করে এসি কেনা শুরু করবে। আর এসির চাহিদা যত বাড়বে ততই পাল্লা দিয়ে বাড়তে পারে দামও। এই পরিস্থিতিতে কেউ স্প্লিট, উইন্ডো এসি কিনতে পারেন। এর বাইরেও অনেক ধরনের এসি পাওয়া যায় বাজারে। কিন্তু সেগুলি সবই যে ব্যবহার করা খুব সহজ তা নয়। বরং কিছুটা সমস্যাবহুলই বলা যায়। দামও একটা বড় বিষয়। সেক্ষেত্রে বরং পোর্টেবল এসি ব্যবহার করা যেতে পারে। এতে খানিকটা হলেও খরচে রাশ টানা সম্ভব।

বর্তমান বাজারে পোর্টেবল এসির চাহিদা বেড়েছে। খোলা বাজার বা ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে সহজেই পোর্টেবল এসি কিনে নেওয়া যেতে পারেন। পোর্টেবল এসি-র বিশেষত্ব হল এটিকে স্প্লিট বা উইন্ডো এসি-র মতো এক জায়গায় ফিক্স করার প্রয়োজন হয় না।

আরও পড়ুন – পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা

পোর্টেবল এসি-র সুবিধা:

এটি অনেকটা কুলারের মতোই কাজ করে। ফলে একে সুবিধামতো এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাওয়া যায়। পোর্টেবল এসি একটি একক ইউনিট। তাই তা সেট করা সহজ। ইনস্টলেশনের ঝামেলাও নেই। ২৫ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে ভাল এসি পাওয়া যেতে পারে।

এছাড়া পোর্টেবল এসির ওজনও উইন্ডো এসির থেকে অনেক কম। ইনস্টলেশনের ঝামেলা থাকে না। ফলে যাঁরা বাড়ি ভাড়া করে থাকেন এবং ক্রমাগত বাসাবদল করে থাকেন, তাঁদের পক্ষে এটি খুবই ভাল। সহজেই স্থানান্তর করা যায়।

পোর্টেবল এসির অসুবিধা:

তবে পোর্টেবল এসি-র কিছু অসুবিধাও রয়েছে। একবার এই এসি-র কোনও অংশ ভেঙে গেলে তা মেরামত করা যায় না। অন্য এসি-র তুলনায় এটি অনেক বেশি শব্দও করে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রেও এটি তেমন ভাল নয়।

সব থেকে বড় কথা, এগুলি একটি নির্দিষ্ট অংশে ঠান্ডা বাতাস দিতে পারে। অনেক বড় ঘরে এটি কাজ করে না।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Ac, Air Conditioner, Summer



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর