শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ফিনিক্স ইন্সুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫০ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএএ‘ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’।

৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক ও গুনগত তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আারগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা যা ২০২৩ সালে হয়েছিল ১.৫৯ টাকা, ২০২২ সালে ছিল ২.০২ টাকা, ২০২১ সালে ছিল ২.২০ টাকা ও ২০২০ সালে ছিল ২.৩৩ টাকা।

কোম্পানিটির গত ৫ বছরে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ২০২৪ সালের সমাপ্ত বছরে হয়েছে ৩২.৪২ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে ছিল ৩৭.২৩ টাকা, ২০২২ সালে ছিল ৩৭.১০ টাকা, ২০২১ সালে ছিল ৩৯.৯০ টাকা ও ২০২০ সালে ছিল ৩৯.১০ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর