বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ফু-ওয়াং ফুডসের মালিকানা কিনছে মিনোরি বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
ফু-ওয়াং ফুডসের মালিকানা কিনছে মিনোরি বাংলাদেশ


শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের মালিকানা কিনে নিচ্ছে মিনোরি বাংলাদেশ। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফু-ওয়াং ফুডসের মালিকানা মিনোরি বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়টি অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিএসইসি’র ৮০৮তম নিয়মিত কমিশন সভায় এ বিষয়টি অনুমোদন দেওয়া হয়। মিনোরি বাংলাদেশ ইতোমধ্যে এমারেল্ড অয়েলের মালিকানা কিনে নিয়েছে। দীর্ঘ চার বছর ধরে বন্ধ থাকা কোম্পানিটিকে উৎপাদনে ফিরিয়ে এনেছে। এসব দিক বিবেচনা করে ফু-ওয়াং ফুডসের মালিকানায় আসতে মিনোরি বাংলাদেশকে সম্মতি দিয়েছে বিএসইসি।

এদিকে মালিকানা হস্তান্তর হওয়ার খবরে ফু-ওয়াং ফুডসের শেয়ার দরে প্রভাব পড়তে শুরু করেছে। গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫ টাকা ৩০ পয়সায়। আর ১৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর বেড়ে ২৩ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়। অর্থাৎ এই ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে। তবে আজ কিছুটা কমে ২১ টাকা ৮০ পয়সায় নেমেছে।

এদিকে বৃহস্পতিবার ফু-ওয়াং ফুডসের তিন পরিচালকের শেয়ার হস্তান্তরের বিষয়ে মিনোরি বাংলাদেশসহ সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বিএসইসি। চিঠিতে বিএসইসি জানিয়েছে, ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার মিনোরি বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রস্তাব কমিশন অনুমোদন দিয়েছে।সূত্র:শেয়ারনিউজ২৪





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর