বিশেষ প্রতিনিধি
ফেনী সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ভোররাতে পৌরসভার ২নং ওয়ার্ড উকিলপাড়ার মায়া নিবাস ভবনের ২য় তলার ভাড়াটিয়া হুমায়ুন কবির সৈকতের (ছদ্মনাম সৈকত) বাসায় অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে একই দিন সকাল ৯টা ১৫ মিনিটে কোর্ট বিল্ডিং সংলগ্ন হাজারী রোডের মাথা থেকে আরও একটি টিম অভিযান চালায়। এসময় মনু মিয়া (২৭) ও কমলা বেগম ওরফে আয়শার নিকট থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি জানান, পৃথক দুটি ঘটনায় মোট তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি মামলা রুজু করা হয়েছে।