রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ফেনী জেলা সোনাগাজী থানা- ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী জুয়েল পলাতক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ সময় দেখুন
ফেনী জেলা সোনাগাজী থানা-  ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী জুয়েল পলাতক

বিশেষ প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের মূল হোতা আবুল হোসেন জুয়েল পালিয়ে যায়।

বুধবার গভীর রাতে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্য সুজাপুর গ্রামে জুয়েলের বাড়ির সামনে রাস্তা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—
কামরুল ইসলাম একরাম (৪০), পিতা মৃত আবুল হাসেম, পূর্ব সুজাপুর গ্রামের ৫ নং ওয়ার্ড।
বেলায়েত হোসেন জিয়া (৪৫), পিতা মৃত আবদুর রহমান, মধ্য সুজাপুর গ্রামের ৬ নং ওয়ার্ড।

তাদের সহযোগী আবুল হোসেন জুয়েল, পিতা হাফেজ উল্লাহ, পালিয়ে যায়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক বলে জানা গেছে।

সোনাগাজী মডেল থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা জুয়েলের কাছ থেকে পাইকারি দরে ইয়াবা কিনে খুচরা বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক জুয়েলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় মাদক ব্যবসার কারণে সাধারণ মানুষ ভয়ে-আতঙ্কে ছিল। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত পলাতক জুয়েলসহ পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর