বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ফের করোনার হানা, একজন মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৮ সময় দেখুন


ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজনের ভাইরাস শনাক্ত করা হয়েছে। দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে ২৯ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের ২৬ জুলাই করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে করোনায় আক্রান্ত হলেও দীর্ঘ সময়ে আর কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (৪ জুন সকাল ৮টা থেকে ৫ জুন সকাল ৮টা) ২১টি নমুনা পরীক্ষা করে তিন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং রাজধানী ঢাকায় একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর এ সময়ে সুস্থ হয়েছেন তিনজন।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। এযাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর