শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে-উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ সময় দেখুন


নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের সাথে যেভাবে বৈষম্য করা হয়েছে। উন্নয়নে অন্তবর্তীকালীন সরকার তা করবে না। দেশের অন্যান্য স্থানের মত রংপুর ও রাজশাহী বিভাগেও যাতে সমান ভাবে উন্নয়ন হয় সে কাজ করবে এই সরকার।

তিনি বুধবার বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। এলক্ষে উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ ঘটে এজন্য স্থলবন্দর শক্তিশালী করণে সরকার কাজ করবে। ইতোমধ্যে সুগার ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ
নিয়েছে সরকার।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পরে নীলফামারী সার্কিট হাউসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের শহিদ রুবেল ইসলাম ও কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের নাঈম ইসলামের পরিবারের হাতে দুই লাখ করে চার লাখ টাকার করে চেক বিতরণ করেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর