শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

বই মেলায় আসছে ঢালী আরিফের ‘দ্য কিয়ামাহ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ সময় দেখুন
বই মেলায় আসছে ঢালী আরিফের ‘দ্য কিয়ামাহ’

আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

এবারের বইমেলায় আসছে ঢালী আরিফের প্রথম মৌলিক গবেষণা ধর্মী গ্রন্থ ‘দ্য কিয়ামাহ: বিগ ব্যাং অর বিগ ক্র্যাঞ্চ?’ বইটি প্রকাশনা করেছে, শাহজী প্রকাশনী। তথ্যপ্রযুক্তি বিষয়ক বিজ্ঞানমনস্ক মালয়েশিয়া প্রবাসী তরুণ এই লেখক বর্তমান পটভূমিতে তুলে এনেছেন মুসলিম মনীষীদের দর্শন ও বিজ্ঞানচর্চার সোনালি অতীতকে। তিনি দেখিয়েছেন মুসলিমরাও জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে থাকার নয়।

এ বইটির প্রথমে পাবেন আমাদের বিশ্ব তথা মহাবিশ্বের সৃষ্টি ও পরিচিতি এবং আমাদের ডেসটিনির ইসলামিক পিকচার। দ্বিতীয়-তৃতীয় অধ্যায়ে রয়েছে মহাবিশ্বের সৃষ্টি এবং ধ্বংসের বিষয়ে ধর্মশাস্ত্র ও বিজ্ঞানশাস্ত্রের এক অপূর্ব সমন্বয়। এছাড়া চতুর্থ অধ্যায়ে বিগ ব্যাং এবং বিগ ক্র্যাঞ্চের জটিল গাণিতিক ও জ্যামিতিক মডেলগুলোর সহজ সরল ব্যাখ্যাসহ গড পার্টিকেলের অনিশ্চিত ভবিষৎ এবং দশ হাজার বিজ্ঞানীর হারের অখন্ডনীয় তথ্য। পঞ্চম অধ্যায়ে রয়েছে, বিগ ব্যাং এন্ড বিগ ক্র্যাঞ্চের মধ্যে গ্র্যাভিটেশনাল ফাইট ও নিউটনের গতির সূত্রানুযায়ী বিগ ক্রাঞ্চের গাণিতিক ব্যাখ্যা এবং বিগ ক্র্যাঞ্চের সাথে ঘড়ির কাঁটার সম্পর্ক কী, তার উত্তর।

ঢালী আরিফ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার হজরত খানবাহাদুর আহসান উল্লাহ (র.) এর পুণ্যভূমি নলতা ইউনিয়নের সেহারা গ্রামে মো. আবুল হোসেন ও মর্জিনা খাতুনের সন্তান। তিনি ২০০২ সালে এসএসসি, ২০০৪ সালে এইচএসসি এবং ২০১০ সালে কৃতিত্বের সাথে স্নাতক পাশ করেন।

২০১৯ সালে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে বিশেষ আবদান রাখায় তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত মুহ. শহিদুল ইসলামের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। ২০২০ সালে মিডিয়া উন্নয়নে অবদান রাখায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন এবং চলতি বছরের প্রথম দিকে তিনি বিজ্ঞান বিষয়ক উদ্যোগ ‘সার্চ ওয়ারের’ উদ্যোক্তা হিসেবে ‘রেড লাইভ জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড ২০২১’ প্রাপ্ত হয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর