সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

বঙ্গবন্ধু টানেল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ ২ জন আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২০৪ সময় দেখুন
বঙ্গবন্ধু টানেল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ ২ জন আহত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দু’জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (১১ জুলাই) বিকেলে টানেল সড়কের বৈরাগ কুলাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন – মো. আরিফ (২৫) সে উপজেলার বৈরাগ ইউনিয়নের ঘোড়ার বাড়ির মো. মালেকের ছেলে। অপরজন একই ইউনিয়নের হুন্দীপ পাড়া এলাকার মো. মিজবাহ (১০)।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, টানেল সড়কে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে শিশু মেজবাহ রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহতাবস্থায় সেতুর ওপর শুয়ে কাতরাচ্ছেন বাইকার আরিফ ও শিশু মিজবাহ। রক্ত গড়িয়ে পড়ছে শরীর থেকে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসান জানান, টানেল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জেনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর