কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলীতে সাম্পান বাইচ একটি ঐতিহ্যবাহী আয়োজন। প্রতিবারের ন্যায় এবারও বর্ণিল আয়োজনে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো অনুষ্ঠানমালার সার্বিক সহযোগীতা করবেন আব্বাস কনস্ট্রাকশান কোম্পানী ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন।
বিনি সুতার মালা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্ণফুলী নদী রক্ষায় তিনি দিন ব্যাপী সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠানমালার প্রথম দিনে ছিল কর্ণফুলীর বিভিন্ন ঘাটে ঘুরে ‘বিনি সুতার মালা’ সাংস্কৃতিক কর্মসূচির ব্যতিক্রমী আয়োজন।
সকাল ৮টা থেকে কর্ণফুলী নদীতে বিনি সুতার মালা তৈরি করে এক ঘাট থেকে অন্যঘাটে ঘুরে ঘুরে কর্ণফুলী দখল দুষণমুক্ত করার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য নদী ব্যবহারকারীদের মধ্যে উপস্থাপনের পাশাপাশি আঞ্চলিক ও পাহাড়ি গান পরিবেশন করা হয়।
কর্ণফুলী নদীর সদরঘাট থেকে শুরু হয়ে তোতার বাপের হাট, অভয়মিত্র ঘাট, গাইজ্জার ঘাট, বোয়ালখালী হয়ে কালুর ঘাট ব্রীজ থেকে চরপাথরঘাটা ব্রীজঘাট এসে কর্মসূচি শেষ হয়।
মিলন আশ্চার্যের পরিচালনায় বিনি সুতার মালায় আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী শারমিন আকতার ও সুপ্রিয়া।
এর আগে, সকালে নগরীর সদরঘাট থেকে বিনি সুতার মালা অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের আলহাজ্ব ফারহাদ উদ্দিন সোহাগ।
উদযাপন পরিষদের চেয়ারম্যান আলীউর রহমানের সভাপতিত্বে ও জামায়েত নেতা মুছা মেম্বার, বিএনপি নেতা সেলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ন-আহব্বায়ক আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী সাম্পান মাঝি কল্যান সমিতির সভাপতি এস. এম. পেয়ার আলী, ইন্জিনিয়ার মির্জা ইসমাইল, আলী আহমদ মাষ্টার, মির্জা বাহার, মঈন উদ্দিন চেয়ারম্যান, ইন্জিনিয়ার হারুন, শেখ আহমেদ ইম, রমজান আলী রমু ও দেলোয়ার হোসাইন প্রমূখ।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (৯ মে) সকাল ১১টায় নগরীর চরপাথরঘাটা ব্রিজ ঘাট থেকে শুরু হবে সাম্পান শোভাযাত্রা। এতে প্রধান অতিথি থাকবেন সিএমপি কমিশনার জাহিদুল আলম।