আরিফ হাসান: তার্লিকাভুক্ত ব্রোকারেজ হাউজ বাংকো সিকিউরিটিজ লিমিটেড এর লেনদেন স্থগিত করেছে ডিএসই। বিনিয়োগকারীদের স্বার্থে বাংকো সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ার লেনদেন বা ব্যবসা পরিচালনা এবং ডিপি সাসপেন্ড করা হয়েছে।
এমতাবস্থায়, উক্ত ট্রেক হোল্ডার কোম্পানির সম্মানিত গ্রাহকগণ চাইলে বাংকো সিকিউরিটিজ লিমিটেড এর ডিপিতে থাকা নিজ নিজ নামের শেয়ার অন্য কোন ট্রেক হোল্ডার কোম্পানিতে লিংক একাউন্ট খুলে ট্রান্সমিশনের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। এ ক্ষেত্রে সিডিবিএল ফরম-১৬-১ ও ১৬-২ যথাযথ ভাবে পূরণ করে সিডিবিএল থেকে সংগৃহীত ডিপিএ-৬ রিপোর্টসহ “ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ঠিকানায় জমা দেওয়ার জন্য ডিএসইর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
উক্ত বিষয়ে যে কোন সহযোগিতার প্রয়োজন হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড’র ইনভেস্টর কম্পেøইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে যোগাযোগের জন্য বলা হয়েছে। সূত্র-ডিএসই।






