বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বাংলাদেশের দারিদ্র্য হার ১১ দশমিক ৯ শতাংশে হ্রাস পেয়েছে : বিশ্বব্যাংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২২৩ সময় দেখুন
বাংলাদেশের দারিদ্র্য হার ১১ দশমিক ৯ শতাংশে হ্রাস পেয়েছে : বিশ্বব্যাংক


মহামারী পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটার প্রেক্ষিতে ২০২১ অর্থবছরে বাংলাদেশের দারিদ্র্য হার হ্রাস পেয়ে ১১ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে যা ২০২০ অর্থবছরে ছিল ১২ দশমিক ৫ শতাংশ।

‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-রিকোভারি এন্ড রেসিলিয়েন্স আমিড গ্লোবাল আনসারটেইনটি’ শিরোনামে বিশ্বব্যাংকের একটি নতুন রিপোর্ট ভার্চ্যুয়াল মিডিয়া ব্রিফিং এ বুধবার এতথ্য প্রকাশ করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, কোভিড-১৯ মহামারী পরিস্থিতি থেকে বাংলাদেশ দৃঢ়ভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জন করা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তার প্রেক্ষিতে বিশ্ব বাজারে মূল্যস্ফীতি মোকাবিলা করতে হচ্ছে।
অর্থবছর ২০২১ এবং ২০২২ অর্থবছরের প্রথমার্ধে শক্তিশালী প্রবৃদ্ধির ফলে বাংলাদেশের উৎপাদন ও সার্ভিস সেক্টর ঘুরে দাঁড়িয়েছে। মধ্য মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি হার জোরালো থাকবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাজারে চাপ তৈরি হচ্ছে।

বাংলাদেশ ও ভুটান কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, মহামারী পরিস্থিতিতেও শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটার কারণে ২০২১ অর্থবছরে বাংলাদেশের দারিদ্র্য হার হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ শতাংশ যা ২০২০ অর্থবছরে ছিল ১২ দশমিক ৫ শতাংশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর