বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বাংলাদেশের বাজারে রেডমি নোট ১৩ উন্মোচন করেছে শাওমি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
বাংলাদেশের বাজারে রেডমি নোট ১৩ উন্মোচন করেছে শাওমি


আন্তর্জাতিক পর্যায়ে বাজারজাতের পর এবার দেশের বাজারে নোট ১৩ উন্মোচন করেছে শাওমি। কোম্পানির দাবি গ্রাহকদের চাহিদা বিবেচনায় ডিভাইসটি তৈরিতে উন্নত ডিজাইন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সুপারনোট ট্যাগলাইনে শাওমি ডিভাইসটি সম্প্রতি উন্মোচন করেছে। নোট ১৩ এ রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর।

রেডমি নোট ১৩ স্মার্টফোনে আছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম। এতে আরো আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। রেডমি নোট ১৩ ডিভাইসটি নিরাপত্তায় রাখার জন্য এতে রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ ফিচারের ফলে কোনো এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই ফোনটি আনলক করা যাবে আরো সহজে। এছাড়া ফোনটিতে আছে এআই ফেস আনলক ফিচার। যা ব্যবহারের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা আরো বাড়ানো যাবে।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্টজের ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে। খুব পাতলা বেজেলে ডিসপ্লেটি ডিজাইন করা হয়েছে। ডিসপ্লেটি ১৮০০ নিট হওয়ায় এর ভিজুয়াল অনেক বেশি উজ্জ্বল। এতে ছবির রঙ ও স্বচ্ছতা ফুটে ওঠে নিখুঁতভাবে, যা ভিডিও, গেমিং বা ব্রাউজিংয়ের সময় দেয় দারুণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স। রেডমি নোট ১৩ ডিভাইসটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। যেখানে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের ম্যানুফ্যাকচার প্রসেস। এ শক্তিশালী চিপসেটটির কারণে মাল্টিটাস্কিং ও গেমিংয়ে ভালো অভিজ্ঞতা পাওয়ার বিষয়ে আশাবাদী চীনা কোম্পানিটি।

মিডনাইট ব্ল্যাক, আইস ব্লু ও মিন্ট গ্রিন এ তিন রঙে স্মার্টফোনটি কেনা যাবে। বাংলাদেশে শাওমির অনুমোদিত স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি দুটি র‍্যাম অপশনে পাওয়া যাবে। ৬জিবি+ ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৮জিবি+ ২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ২৫ হাজার ৯৯৯ টাকা।তথ্যসূত্র:বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর