বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

বাংলাদেশ ফাইন্যান্সের নাম পরিবর্তনে সম্মতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৬ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড’-এর পরিবর্তে ‘বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি’ হবে। আগামী ১৫ জুন, ২০২৫ থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।

নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৬০০ কোটি মূলধন নিয়ে ২০০৭ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৮৮ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১৮ কোটি ৮২ লাথ ৩৬ হাজার ২৬৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩০.৫১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৫.৩৪ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৫৪.১৫ শতাংশ শেয়ার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর