নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৯ শতাংশ কমেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার (২৩ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯১ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৬ টাকা বা ২৯ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৬৪ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৮১ টাকা বা ২২ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮.৩৮ টাকায়।






