বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ সময় দেখুন
বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু


বাকৃবি: দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে শুরু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল ২টায় শুরু হওয়া এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিকেল ৩টা পর্যন্ত চলবে।

এর আগে দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ শুরু করেন। তাদের তল্লাশির পর কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এবার দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ২০টি উপকেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা মোট ৩,৭০১টি, যেখানে ৮৮,২২৮ জন শিক্ষার্থী অংশ নেবেন। ফলে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে প্রায় ২৪ জন শিক্ষার্থীকে।

ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), যা চলতি বছর কৃষি গুচ্ছের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয় অনুযায়ী আসনের সংখ্যা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ১,০১৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়: ৫১০টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়: ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: ৯০টি, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: ৮২টি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর