বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বাকেরগঞ্জে ৩টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮১ সময় দেখুন
বাকেরগঞ্জে ৩টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২লক্ষ টাকা  জরিমানা

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার, ১৮ই আগস্ট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান সম্পন্ন হয়।

অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিদর্শন করে দেখা যায়, সেখানে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, স্বাস্থ্যকর্মী এবং দক্ষ জনবল অনুপস্থিত।এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সেবা প্রদানের মান যাচাই করা হয়। এ সময় একাধিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি ধরা পড়ে।

অভিযানের ফলস্বরূপ, গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে ৫০ হাজার টাকা, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং জাহানারা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার একটি টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি দল, স্যানিটারি ইন্সপেক্টরসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, “সঠিক নিয়ম মেনে ক্লিনিক পরিচালনা না করলে ভবিষ্যতে পুনরায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর