মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

বিএনপির নেতাদের সাথে একই মঞ্চে আওয়ামীলীগের উপদেষ্টা চৌধুরী ফরিদ: আনোয়ারায় সমালোচনার ঝড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ সময় দেখুন
বিএনপির নেতাদের সাথে একই মঞ্চে আওয়ামীলীগের উপদেষ্টা চৌধুরী ফরিদ: আনোয়ারায় সমালোচনার ঝড়

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-১৩ আসন আনোয়ারায় বিএনপির সমাবেশে ফ্যাসিস্ট সরকারের চাটুকার ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে বিরুপ মন্তব্য করা আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের বর্তমান উপদেষ্টা সেই চৌধুরী ফরিদ এবার বিএনপির নেতাদের সাথে একই মঞ্চে উপস্থিতি দেখা গেছে।

গত ৫ আগস্টের আগে আওয়ামীলীগের এক সমাবেশে জুলাই আন্দোলনকে বিএনপি–জামায়াত–শিবিরের অরাজকতা ও ছাত্রশিবির-ছাত্রদলকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে প্রকাশ্যে বক্তব্য দেয় চৌধুরী ফরিদ। তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এবং বর্তমানে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের দরবেশ বাবা খ্যাত সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পাঁ চাটা গোলামে পরিণত হয়ে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা হিসেবে স্থান করে নেয় নিজেকে।

শনিবার আনোয়ারা উপজেলা মহিলা দলের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় মঞ্চে দেখা যায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী ফরিদকে। তিনি বিএনপি নেতাদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন। মুহূর্তেই এ দৃশ্য উপস্থিত জনতা ও সাংবাদিকদের মধ্যে বিস্ময় ও আলোচনার জন্ম দেয়।

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অনেকে বলছেন, জুলাই আন্দোলনে ছাত্রদলকে সন্ত্রাসী আখ্যা দেওয়া একজন সক্রিয় আওয়ামী লীগ উপদেষ্টার বিরোধী দলের কর্মসূচিতে উপস্থিতি দলীয় আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর