আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তৃণমূলে প্রচার-প্রচারণের জন্য প্রস্তুতিমূলক সভা করেছেন আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের হল রুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।