নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ এবং ডেরিভেটিভস বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুন) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) নিজাম উদ্দিন সাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
গত ৮ জুনে বিএসইসির ৮২৬তম কমিশন সভায় এই নতুন দুটি বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।






