বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বিএসইসি চেয়ারম্যানকে সিএসই’র অভিনন্দন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৫৯ সময় দেখুন
বিএসইসি চেয়ারম্যানকে সিএসই’র অভিনন্দন – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি।

এ সময় সিএসই পিএলসি’র সম্মানিত পরিচালক মেজর (অবঃ)এমদাদুল ইসলাম এবং মোঃ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন৷
অভিনন্দন বার্তায় পিএলসির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আপনি বিএসইসির নেতৃত্বে আশার পর থেকে বাজার উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা বিশ্বাস করি, আপনি এই পদের যোগ্য ও উপযুক্ত।

আমরা আশা করি, নতুন এ দায়িত্ব সফলভাবে পালন করার মাধমে আপনি বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আইওএসসিও-তে আপনার ভূমিকা সকলের কাছে অনুকরনীয় হয়ে থাকবে৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর