বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বিএসইসি সম্মতি দিয়েছে নয় ব্যাংকের স্টক ডিভিডেন্ডে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৪০ সময় দেখুন
বিএসইসি সম্মতি দিয়েছে নয় ব্যাংকের স্টক ডিভিডেন্ডে


ডিএমপি নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় ব্যাংকের ঘোষিত স্টক ডিভিডেন্ড অনুমোদনের আবেদনে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংক নয়টি হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক, ওয়ান ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ঢাকা ব্যাংক লিমিটেড।

 ইউসিবি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩১ মে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আইএফআইসি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ মে নির্ধারণ করা হয়েছে।

এবি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

এনআরবিসি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৪.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৫ মে নির্ধারণ করা হয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ব্যাংটিকে স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ মে নির্ধারণ করা হয়েছে।

ওয়ান ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৮ জুন নির্ধারণ করা হয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ব্যাংটিকে স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৫ জুন নির্ধারণ করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৭ জুন নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৭ জুন নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ব্যাংকটি আরও ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ মে নির্ধারণ করা হয়েছে। সূত্র: শেয়ারনিউজ.

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর