বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

বিডি ফাইন্যান্সের জিরো কুপন বন্ড ইস্যুর আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৮১ সময় দেখুন
বিডি ফাইন্যান্সের জিরো কুপন বন্ড ইস্যুর আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পরিষদ জিরো কুপন বন্ড ইস্যুর আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। ‘ফার্স্ট জিরো কুপন বন্ড’ নামে এই বন্ডের আকার ২০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যবসা সম্প্রসারণ ও তহবিলে বৈচিত্র্য আনতে গত বছরের শেষের দিকে জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় বিডি ফাইন্যান্সের পরিষদ। বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি রূপান্তর অযোগ্য ও পুরোপুরি অবসায়নযোগ্য। এর প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা। মেয়াদ তিন বছর। ডিসকাউন্ট রেট ৭ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ (বার্ষিক)।

চলতি হিসাব বছরের ৩ প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিডি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সা।

কোম্পানিটির ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর