বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বিদায়ী সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে ১.২৩% – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২১১ সময় দেখুন
বিদায়ী সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে ১.২৩% – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে   দশমিক ১৯ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ২০ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও  ছিল ১৫ দশমিক ৩৯ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৫ পয়েন্টে, সিমেন্ট খাতে ২২.৮ পয়েন্ট, সিরামিকস খাত ২৮.৩ পয়েন্ট, প্রকৌশল খাতে ২২.১ পয়েন্ট, আর্থিক খাতে ১৮.৫ পয়েন্ট, খাদ্য খাতে ২৩.৬ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১১.৫ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৭.১ পয়েন্ট, আইটি খাতে ২৪.৩ পয়েন্ট, পাট খাতে ২৯৩.২ পয়েন্ট, বিবিধ খাতে ১১.৭ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.৪ পয়েন্ট, কাগজ খাতে ৩৭.৩ পয়েন্ট, ওষুধ খাতে ১৬.৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৬.৯ পয়েন্ট, ট্যানারি খাতে ৫১ দশমিক ৩ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৬.৬ পয়েন্ট, বস্ত্র খাতে ১৬.৭ পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ৫৮ দশমিক ৯ পয়েন্ট অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর