বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

বিদ্যুৎ খাতে আত্মঘাতী পদক্ষেপের কারণেই জনগনণর ভোগান্তি : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২২০ সময় দেখুন
বিদ্যুৎ খাতে আত্মঘাতী পদক্ষেপের কারণেই জনগনণর ভোগান্তি : বাংলাদেশ ন্যাপ

বিদ্যুৎ সেক্টরের চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে পারলে দেশে বিদ্যুৎ সংকট দূর হবে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও আত্মঘাতী পদক্ষেপের কারণে জনগণের ভোগান্তি।

বুধবার (২০ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই এখন দেশবাসীকে লোডশেডিংয়ের দুর্ভোগে পড়তে হয়েছে। সরকারের ফাঁকাবুলি বিদ্যুৎ সংকটকে ঘনীভূত করেছে। লোডশেডিং বিদ্যুৎ সংকটের সমাধান করে জাতীয় অর্থনীতি ও জনজীবনে দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে।

নেতৃদ্বয় আরো বলেন, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা বন্ধ না করে দেশব্যাপী লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। সরকারের দুর্নীতির মাশুল জনগণকে দিতে হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই এখন দেশবাসীকে লোডশেডিংয়ের দুর্ভোগে পড়তে হয়েছে।

তারা বলেন, এই সরকারই শতভাগ বিদ্যুতায়নের আলোকসজ্জা করেছে কয়েক মাস আগে। যার মধ্য দিয়ে সরকার জনগনের সাথে চরম মিথ্যার করেছে যা আজ দিবালোকের মত স্পষ্ট। যার ফলে এখন অফিসের সময় সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। পেট্রোল পাম্প সপ্তাহে একদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

নেতৃদ্বয় বলেন, মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানের এসির দিকে নজর না দিয়ে সরকারের উচিত সচিবালয়সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও মন্ত্রী, এমপিদের বাসভবনের এসির দিকে নজর দেয়া। সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের আরাম দিতে সাধারণ জনগণকে ভোগান্তি পোহাতে পারে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর