মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার Germany vs Paraguay FIFA World Cup match result: Paraguay reach Round of 16 after Germany’s first-ever World Cup shootout defeat | Football News শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট When Bhagyaraj’s India Changed: How His Hindi Films Reflected A New Era | Tamil Cinema News এনজিও বিষয়ক ব‍্যুরো মহাপরিচালক(সচিব) এর ইপসা পরিদর্শন আইনি জটিলতা এড়াতে বিদেশে গিয়ে বছরে ১৫০০ কিডনি প্রতিস্থাপন ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮ মামলার আসামি পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ জুলাই অভ্যুত্থানের স্মরণে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার হামলা বন্ধে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, পরবর্তী বৈঠক কাতারে

বিনিয়োগের আগে জেনে নিন শাহজিবাজার পাওয়ার সম্পর্কে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ সময় দেখুন


মো: মাহিদুল ইসলাম।। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির (পিই রেশিও) যত কম বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারনত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয় এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আর ও বেশি গুরুত্বর্পূণ হচ্ছে নিট সম্পদ মূল্য (এনভি), এটা যত বেশী বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫২ টাকা যা ২০২২ সালে ছিল ৪.৩০ টাকা, ২০২১ সালে ছিল ৬.৫৩ টাকা, ২০২০ সালে ছিল ৪.৪৭ টাকা ও ২০১৯ সালে ছিল ৪.৩২ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৩৬.৭১ টাকা যা ২০২২ সালে ছিল ৩৮.১৯ টাকা, ২০২১ সালে ছিল ৩৮.০৫ টাকা, ২০২০ সালে ছিল ৩৪.৯৪ টাকা ও ২০১৯ সালে ছিল ৩৩.৪৪ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে নগদ ১১ শতাংশ, ২০২২ সালে নগদ ১৬ শতাংশ ও ৪ শতাংশ স্টক, ২০২১ সালে নগদ ২৮ শতাংশ ও ৪ শতাংম স্টক, ২০২০ সালে নগদ ২৮ শতাংশ ও ২ শতাংশ স্টক এবং ২০১৯ সালে ২৮ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৮৬ কোটি ৬৩ লাখ ২০ হাজার। কোম্পানির মোট শেয়ার ১৮ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ৬২৯ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৪০৬ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫৯.২০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৬.৩২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৪.৪৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩০ টাকা থেকে ৬৫.৫০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩০.২০ টাকা। ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom