বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন উন্মোচন করছে হুয়াওয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ সময় দেখুন


বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন প্রকাশ করবে বলে জানিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস। এদিকে হুয়াওয়ে চীনে তাদের ক্রেতার সংখ্যা ও বাজারের উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে।

হুয়াওয়ে চলতি মাসের শুরুতে তাদের মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোতে একটি জেড আকৃতির চিত্রসহ ইভেন্টের ঘোষণা করে। চিত্রটি তাদের ডুয়াল-হিংড (দুটি ভাঁজযুক্ত স্মার্টফোন) হ্যান্ডসেটের অনুরূপ। হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের চেয়ারম্যান রিচার্ড ইউ চেংডং উইবোর একটি রি-পোস্টে বলেছেন যে ‘হুয়াওয়ের সবচেয়ে এগিয়ে থাকা, উদ্ভাবনী এবং বিপ্লবী পণ্য আসছে।’

যদিও হুয়াওয়ে তাদের নতুন পণ্য সম্পর্কে ঘোষণায় ডিভাইসটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

একটি পৃথক উইবো পোস্টে রিচার্ড ইউ চেংডং জানান, কোম্পানির প্রত্যাশিত ডিভাইসটির নাম হবে মেট এক্সটি। মেট নামটি হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে গত বছরের মেট ৬০ প্রো, যা চীনে হুয়াওয়ের পুনরুত্থানে বিশেষ ভূমিকা রাখে। এরপর এপ্রিলে পিউরা ৭০ আসার পর অ্যাপল দেশটিতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হয়। উল্লেখ্য, চীন অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে একটি। তথ্যসূত্র:বনিকবার্তা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর