বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

বুধবার পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭০ সময় দেখুন
বুধবার পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন


আজ বুধবার (৯ মার্চ ২০২২) পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানের পাশাপাশি বেড়েছে লেনদেনে পরিমাণ। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৫ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে ৭৭৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬ কোটি ৯২ লাখ টাকা বেশি।

প্রসঙ্গত, পুঁজিবাজারে লাগামহীন দরপতন ঠেকাতে গতকাল বিএসইসি দরপতনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়। নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ পর্যন্ত। আর শেয়ার দর সর্বোচ্চ বাড়তে  পারবে ১০ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৪১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬৫টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৪ কোটি ৪৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর