বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বুধবার মূল্য সূচকের বড় পতন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ সময় দেখুন
বুধবার মূল্য সূচকের বড় পতন


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১ হাজার ২৪ কোটি ১১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর