নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়।
বুধবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহ জালাল উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলাল হোসেন।