বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বেতন বৈষম্যের বিরুদ্ধে ডিএপি সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৩ সময় দেখুন
বেতন বৈষম্যের বিরুদ্ধে ডিএপি সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

বেতন বৈষম্য নিরসনে এক কর্পোরেশন, এক কমিশনের দাবিতে চট্টগ্রামের আনোয়ারা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সার কারখানায় গেইট মিটিং ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী। বুধবার (২০ আগস্ট) সকাল ৮টায় কারখানার প্রধান পটকে শ্রমিক-ঐক্যজোটের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিক-কর্মচারীরা পে কমিশন ভুক্ত কর্মচারীদের ন্যায় মজুরী কমিশন ভুক্ত শ্রমিকদের ৫% প্রণোদনা ও ১৫% বিশেষ সুবিধা বকেয়া সহ দ্রুত বাস্তবায়ন, নিরবচ্ছিন্নভাবে ডিএপিএফসিএল কারখানা চালু রাখার স্বার্থে কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা, পে-কমিশন ও মজুরী কমিশন এর সকল শ্রমিক-কর্মচারীদের পদোন্নতি পূর্বের ন্যায় ০৩ (তিন) বছর বহাল রাখা সহ পদোন্নতি জটিলতা দ্রুত নিরসন, বিসিআইসির প্রধান কার্যালয়ের কর্মচারীদের ন্যায় সকল কারখানার শ্রমিক-কর্মচারীদের পেনশনের আওতাভুক্ত করা, মজুরী কমিশনের ন্যায় পে কমশিনের আওতাভুক্ত কর্মচারীদের ঝুঁকি ও নৈশ ভাতা প্রদানের দাবি জানান।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের সহ-সভাপতি হারুন ওর রশিদের সভাপতিত্বে ও ডিএপিএফসিএল শাখার শ্রমিকদলের কার্যকরী সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রেজাউল করিম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ফেডারেশনের যুগ্ম সম্পাদক, শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ, মো. মুছা, মো. ফিরোজ আলম, জাহেদুল আলম, জহুরুল ইসলাম, মো. মাসুম বাবুল, রেজাউর রহমান, সজীব সেখ, নাজমুল আশরাফ রাফী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বৈষম্য দূর করতে স্বৈরাচারী হাসিনার পতন ঘটানো হয়েছে, তবে আজ খুব আফসোস করে বলতে হচ্ছে বৈষম্য আজও দূর হয়নি। এসময় ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্য দূর করতে সংশ্লিষ্টের আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সারকারখানা চত্বর প্রদক্ষিণ করে শিল্প উপদেষ্টা, সচিব ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে ডিএপিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, কমিশন বৈষম্য নিরসনসহ বেশ কিছু দাবি নিয়ে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেন। পরে আমাদের একটি স্মারকলিপি দেন। আমরা বিসিআইসির কর্মকর্তাদের বিষয়টি অবহিত করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর