শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

“ব্যবসার নামে যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা জুলুমকারী।”-সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৩৮ সময় দেখুন
“ব্যবসার নামে যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা জুলুমকারী।”-সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, টিসিবির ট্রাকের সামনে রোদের প্রখরতা উপেক্ষা করে মানুষের দীর্ঘ লাইন প্রমাণ করে, সাধারণ মানুষ স্বস্তিতে নেই। পবিত্র রমজান মাস আসার এক মাস আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি জনজীবনকে দুঃসহ করে তুলেছে। তবে বাংলাদেশে এটা নতুন কোন চিত্র নয়। প্রতিবছর পবিত্র রমজান মাসকে ঘিরে, সাধারণ মানুষের চাহিদাকে পুঁজি করে অন্যায়ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীরা।
ব্যবসার নামে যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা জুলুমকারী।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আরো বলেন, মাথাপিছু আয় বাড়ার মানে এই নয় যে, দেশের সকল নাগরিকের আয় বেড়েছে। বরং করোনা সংকটে অনেকেই বেকারত্ব ও দারিদ্র্যের বোঝায় জর্জরিত। যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা দেশের ও মানবতার শত্রু। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। সরকার আশার বাণী শুনিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছু অভিযান চালালেও রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখছি না।

গতকাল ৬ই মার্চ, গাজীপুরে মোহাম্মদ নুরুল ইসলাম ফকির (রঃ) এর ২১তম ওফাত দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনায় অংশগ্রহণ করেন, মওলানা আক্তার হোসেন গাজীপুরী,মুফতি মাকসুদুর রহমান মাইজভানডারী,হাফেজ মোহাম্মদ মনসুর আলী মাইজভাণ্ডারী,খলিফা সাইফুল ইসলাম মাইজভানডারী সহ স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।

হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুনাজাতে অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর