সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
20 shots to none: How Spain utterly owned Argentina in FIFA World Cup 2026 final and rendered Lionel Messi irrelevant | Football News Shabana Azmi Backs NEET Protesters At Jantar Mantar; Arjun Kapoor, Sahiba Bali Spark Dating Rumours | Bollywood News বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভূঞাপুরে আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজ, আমন্ত্রণ সব দলের ভক্তদের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ জুলাই সনদে সই বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল তিতুমীর কলেজ: হলের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের একাংশ জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ Jude Bellingham breaks all-time England goalscoring record with sensational strike in World Cup bronze thriller win against France | Football News From Ithacan Seas To Ayodhya: How Christopher Nolan’s The Odyssey Mirrors Ramayana & Mahabharata | Explainers News ‘বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই ধাবিত হচ্ছে’

ব্যাংক এশিয়ার উদ্যোক্তার শেয়ার বিক্রয় ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮৬ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা রুমী এ এহসান এর নিকট কোম্পানিটির মোট ৩ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ২০৯ টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ২০ লাখ শেয়ার বিক্রয় করবেন।

বর্তমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমান শেয়ার বিক্রয় করবেন এই উদ্যোক্তা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৪ টাকা যা ২০২৩ সালে ছিল ১.৭৯ টাকা ও ২০২২ সাল ছিল ২.৬১ টাকা, ২০২১ সালে ছিল ২.৩৪ টাকা ও ২০২০ সালে ছিল ১.৭৪ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ২৭.২৮ টাকা যা ২০২৩ সালে ছিল ২৫.২২ টাকা, ২০২২ সালে ছিল ২৪.৪১ টাকা, ২০২১ সালে ছিল ২৩.৩৩ টাকা ও ২০২০ সালে ছিল২৩.৩৪ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২৩ সালে ১৫ শতাংশ নগদ, ২০২২ সালে ১৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১৫ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১২৮২ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫১.৪৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৯.৩৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৯.২৩ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ১৪.৬০ টাকা থেকে ২২.৯০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৪.৯০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৪.৮০ টাকা। ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom