শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক Brown Review: Karisma Kapoor Delivers Career-Best; Surya Sharma And Jisshu Sengupta Shine In A Haunting Noir | Web-series News বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন: গোলাম পরওয়ার

ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৬৩ সময় দেখুন
ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ


আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় জাইর বলসোনারো সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে দ্বিতীয় দিনের মতো অন্তত ১০ হাজার মানুষ জড়ো হয়েছেন বলে জানিয়েছে ডয়চে ভেলে।

এদিকে, করোনায় দেশটিতে চার লাখ ৬১ হাজার মানুষ মারা যাওয়ার পর একে গণহত্যার সঙ্গে তুলনা করে বিক্ষোভকারীরা বলসোনারোকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি জানাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবর।

এর আগে, জাইর বলসোনারো করোনাকে তেমন ভয়াবহ কিছু না, সামান্য সর্দি-কাশি বলে দাবি করার পর থেকেই ল্যাটিন আমেরিকার দেশটিতে মড়ক শুরু হয়ে যায়। তারপরও তিনি কোভিড প্রটোকলের তোয়াক্কা না করেই নিজে বাইরে মাস্কবিহীন ঘোরাফেরা করেছেন এবং বাড়িতে থাকা বাধ্যতামূলক করেননি। এমনকি, ভ্যাকসিনের ব্যাপারে বলসোনারো তেমন আগ্রহ দেখাননি। এছাড়াও, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কারণে অক্সিজেনের ঘাটতিও দেখা দিয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যায় ব্রাজিলের চেয়ে ওপরে আছে একমাত্র যুক্তরাষ্ট্র।

বিক্ষোভ থেকে ব্যবসায়ী ওমর সিলভেরিয়া বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, যথেষ্ট হয়েছে, তারা আর এই সরকার চান না।

বলসোনারকে উদ্দেশ্য করে ওই ব্যবসায়ী বলেন, সে খুনী এবং বিকারগ্রস্ত। তার কোনো হিসাবও নেই যে সে কী দুর্যোগ ডেকে নিয়ে এসেছে।

অন্যদিকে, অ্যামাজনে বন উজাড় এবং আদিবাসীদের বাসস্থান বিনষ্ট করার দায়েও বলসোনারোকে অভিযুক্ত করে তার পদত্যাগ চাওয়া হচ্ছে।

অপরদিকে, রিও ডি জেনেরিও ছাড়াও রাজধানী ব্রাসিলিয়া, সালভাদর, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বেল হরিজন্তে এবং রেসিভে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বলেও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom