শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ৭০ কোম্পানির ৩৯ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ মে, ২০২৩
  • ৪৬ সময় দেখুন
ব্লক মার্কেটে ৭০ কোম্পানির ৩৯ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৭০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৯ লাখ ৮৩ হাজার ৫০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েল লিমিটেডের। কোম্পানিটি ৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

জেমিনি সী ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

লুবরেফ বিডি ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস ১ কোটি ১ লাখ, ব্রাক ব্যাংক ১ কোটি ৪৬ লাখ, ইবিএল ১ কোটি ১ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংক ১ কোটি ১৭ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৩৭ লাখ, লুব-রেফ বিডি ২ কোটি ৮ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৬৫ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ২৪ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৮৩ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ২০ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর