বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতে নদীতে মরদেহ ফেলে দেওয়ার ভিডিও প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪০০ সময় দেখুন
ভারতে নদীতে মরদেহ ফেলে দেওয়ার ভিডিও প্রকাশ


আন্তর্জাতিক ডেস্ক

চলতি মাসের শুরুতে ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে গঙ্গা নদীতে মরদেহ ভাসতে দেখা গিয়েছিল। মরদেহগুলো করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বলে ধারণা করা হয়। ওইসব ঘটনায় ভারতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।  এবার নদীতে মরদেহ ফেলার এক ভিডিও দেশটির সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা প্রচার করছেন।

এনডিটিভিতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, সেতু থেকে নদীতে একটি মরদেহ ফেলে দিচ্ছেন দুই ব্যক্তি। এদের মধ্যে একজন পিপিই পরিহিত। তবে এই ভিডিওটি সাম্প্রতিক। গত শুক্রবার (২৮ মে) উত্তরপ্রদেশের বলরামপুর জেলার রাপ্তী নদীতে মরদেহ ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা এটি।

মরদেহটি যে করোনাভাইরাসে আক্রান্তেরই তা পরে নিশ্চিত করেছেন বলরামপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তিনি জানান, গত ২৫ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই রোগীকে। ২৮মে তার মৃত্যু হয়। নদীতে লাশ ফেলে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে মে মাসের শুরুর দিকে বিহারের বক্সার জেলার চাউসা গ্রামে গঙ্গা নদীতে ৪০টি লাশ ভেসে থাকতে দেখা যায়। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পর ওই এলাকার ৫৫ কিলোমিটার উজানে উত্তর প্রদেশের গাজীপুর জেলার গঙ্গা তীরবর্তী গ্রাম গেহমারে আরও লাশ দেখা যায়। সেখানে একটি ব্রিজের নিচে লাশগুলো ভাসছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর