শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২২৭ সময় দেখুন
ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫

এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের সদর উপজেলায় ভিমরুলের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন। শনিবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার দোগাছী বিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন হালিমা খাতুন (৫০)। তিনি ওই গ্রামের মো. কুদ্দুসের স্ত্রী।

এ ঘটনায় আহত পাঁচজন হলেন মো. সোলায়মান (১০৩), তার ছেলে আবুল হোসেন (৬০), আব্দুল সবুর (৫২), সবুরের স্ত্রী শামীমা (৪৫) ও মেয়ে সুমাইয়া (২২)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, বাড়ির পাশে পাকুড়গাছে ছিল ভিমরুলের চাক। একটি পাখি উড়তেই চাক ভেঙে যায়। এতে ভিমরুলের দল বেরিয়ে এসে আশপাশে থাকা লোকজনকে কামড়াতে শুরু করে। পরে প্রতিবেশীরা এসে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। নেওয়ার পথেই ওই গৃহবধূ মারা যান।

ভিমরুলের কামড়ে আহত আবুল হোসেন বলেন, শনিবার সকালে আমার বাবা সোলায়মান ও ভাবি হালিমা বাড়ির পাশে ওই ঝোপের ধারে ছিলেন। হঠাৎ একটি পাখি এসে ভিমরুলের চাকে আঘাত করলে ঝাঁকে ঝাঁকে ভিমরুল উড়ে এসে তাদের কামড়াতে শুরু করে। এ সময় তাদের চিৎকার শুনে উদ্ধার করতে গেলে আমাদেরও কামড়ায়। পরে লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মো. শহীদ হোসেন বলেন, ভিমরুলের কামড়ে ওই গৃহবধূকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। আর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর