বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক’ পুরস্কার পেল নগদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৭১ সময় দেখুন
ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক’ পুরস্কার পেল নগদ


‘নগদ’ ওয়ালেটের মাধ্যমে ভিসা কার্ডে অ্যাড মানি এবং বিল প্রদানসহ দেশের অর্থনৈতিক খাতে অত্যাধুনিক সব প্রযুক্তি ও সাশ্রয়ী সেবা নিয়ে আসার জন্য ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক প্রোডাক্ট ইনোভেশন ২০২২’ পুরস্কারে ভূষিত হয়েছে ‘নগদ’ ।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিসা প্রথম কোনো এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করল।

সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটনে ভিসা আয়োজন করে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ-ডিজিটাল পেমেন্টস ফর স্মার্ট বাংলাদেশ ২০২২।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউ পস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ইউএস এম্বাসি ঢাকার পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর স্কট ব্র্যান্ডন, ভিসা ইন্ডিয়া ও সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মেজবাউল হক, ‘নগদ’-এর চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) সাদাত আদনান আহমেদ ও চিফ সেলস অফিসার (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী।

ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, ‘এক্সিলেন্স ইন ফিনটেক প্রোডাক্ট ইনোভেশন ২০২২ পুরস্কারের মাধ্যমে ‘নগদ’-এর অবদানকে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত এবং তাদের অভিনন্দন জানাই।’

ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক প্রোডাক্ট ইনোভেশন ২০২২’ পুরস্কার গ্রহণ করেন ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ। এ সময় তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য নগদ সবসময় চেষ্টা করে বৈপ্লবিক কিছু সমাধান নিয়ে আসতে। আমরা মানুষের জীবনকে সহজ করতে চাই। সামনের দিনে আরো বেশকিছু সমাধান নিয়ে
আসতে ভিসার এই পুরস্কার অবশ্যই আমাদের অনুপ্রেরণা জোগাবে।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর