বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ভুটানে বাংলাদেশী পাট পণ্যের প্রদর্শনী কেন্দ্র সেন্টার স্থাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২১ সময় দেখুন
ভুটানে বাংলাদেশী পাট পণ্যের প্রদর্শনী কেন্দ্র সেন্টার স্থাপন


ভুটানে বাংলাদেশী পাটজাত পণ্য ছড়িয়ে দেয়ার লক্ষ্যে থিম্পুতে বাংলাদেশ দূতাবাস পাটজাত পণ্যের প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার থিম্পুতে একটি আড়ম্বর অনুষ্ঠানে এই কেন্দ্রের উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিন তোবগে এবং বাংলাদেশের  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে ভুটানের পররাষ্ট্র মন্ত্রী, শিল্প, বাণিজ্য এবং কর্মসংস্থান মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, বিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র সচিব, প্রাকৃতিক সম্পদ বিষয়ক সচিবসহ ভুটান সরকারের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া ভুটান চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক ভুটানী ব্যবসায়ী, আমদানিকারক এবং কারুশিল্প ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে বলেন, পরিবেশ রক্ষায় ভুটান এবং বাংলাদেশ দু’দেশের যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে থিম্পুতে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রদর্শনীকেন্দ্র স্থাপন হলো। এটি শুধু পরিবেশ রক্ষায় নয় দ্বিপাক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশী পরিবেশ বান্ধব এবং বায়ো ডিগ্রেডেবল পাটপণ্য ভুটানসহ সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে পৃথিবীর পরিবেশ রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পূরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে প্রথমবারের মত বিদেশে বাংলাদেশের পাটজাত পণ্যে প্রদর্শনী কিন্দ্র স্থাপনের মাধ্যমে ভুটান-বাংলাদেশ বন্ধুত্ব আরো সুদৃঢ় হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পরিবেশ বান্ধব পাটজাত পণ্যকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে  প্রধানমন্ত্রীর আহবানকে বাস্তবায়ন করতে আমরা থিম্পুতে এই কেন্দ্র স্থাপন করেছি। থিম্পুতে বাংলাদেশী পাটজাত পণ্যের প্রদর্শনীকেন্দ্র স্থাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জুট ডাইভারিসিফিকেশন প্রমোশন সেন্টার সহযোগিতা করায় তিনি ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশী পাটজাতপণ্যের উপর বিশেষ প্রেজেন্টেশন প্রদান করেন দূতাবাসের কাউন্সেলর সুজন দেবনাথ। তিনি পাটজাত পণ্যের ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং এই শিল্পে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেন।

উদ্বোধন শেষে ভুটানের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগণ প্রদর্শনী কেন্দ্র এবং বাংলাদেশী পাটজাত পণ্য ঘুরে দেখেন। তারা বাংলাদেশের পাট থেকে উৎপন্ন বহুমুখী পণ্য যেমন-ব্যাগ, জুতা, কার্পেট, টিস্যুবক্স, কিচেন আইটেম, পোশাক, অফিস ফাইল, কনফারেন্স ফাইল, কলমদানী এবং গৃহসজ্জার বিভিন্ন পণ্যসামগ্রী দেখে অভিভূত হন। তারা অচিরেই ভুটানে বাংলাদেশী পাটজাত পণ্যের একটি স্থায়ী বাজার গড়ে উঠবে বলে মতামত প্রদান করেন। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর