বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ভূঞাপুরে আলোচিত ডাকাতির ঘটনায় মূলহোতা স্বাধীন হুজুর গ্রেফতার!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
ভূঞাপুরে আলোচিত ডাকাতির ঘটনায় মূলহোতা স্বাধীন হুজুর গ্রেফতার!

খায়রুল খন্দকার ভূঞাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচিত ডাকাতির ঘটনার মূলহোতা রাসেল পারভেজ স্বাধীন হুজুর(৩৪) কে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি ভাঙ্গারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

স্বাধীন উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন এর বাগবাড়ি গ্রামের সেকান্দরের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি রাতে বাগবাড়ি গ্রামের মো. দুলাল মেম্বারের বাড়িতে ডাকাতি করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। ওই রাতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ ১ লাখ টাকা, ১ ভরি স্বর্ণের চেইন, ৮ ভরি রুপা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন ১৯ জানুয়ারি ভূক্তভোগী দুলাল ভূঞাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। পরে ডাকাতির সাথে সরাসরি সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

ভুক্তভোগী দুলালের ছেলে বেনজির ইসলাম রেসি বলেন, খুবই ভয়ানক ভাবে ফিল্মি স্টাইলে আমাদের বাড়িতে ডাকাতি করে। পরে পুলিশ ৪জনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে মূলহোতা আমাদের এলাকার স্বাধীন মাষ্টার। ডাকাতির মামলা তোলার জন্য সে আমাদের কে ফোনে হুমকি দিত প্রতিনিয়ত। পরে আজকে স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাই। 

থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, এই ঘটনায় জরিত ৪ জনকে এর আগে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। তাদের দেয়া তথ্য মতে ঘটনার মূল হোতা স্বাধীন মাষ্টার কে আজ সকালে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর