রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

ভূঞাপুর থানার এক পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬০০ সময় দেখুন
ভূঞাপুর থানার এক পুলিশ সদস্যের অবসর জনিত  বিদায় সংবর্ধনা

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুর থানায় কর্মরত পুলিশ সদস্য মোঃ সোহরাব আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে ভূঞাপুর থানা চত্বরের ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মোঃ মঞ্জুরুল হাসান।

এতে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার ইমারত হোসেন প্রমুখ।

বিদায়ী আলোচনা সভায় বক্তরা জানান, সোহরাব আলী দীর্ঘ ৪১ বছর পুলিশ সদস্য হিসেবে ন্যায় ও নিষ্ঠার সাথে তার কর্মজীবন শেষ করে অবসরে যাচ্ছে। তার এই কর্মজীবনে একবারের জন্যও প্রাতিষ্ঠানিক শাস্তি পেতে হয় নাই। সোহরাব আলী তার বাকী দিনগুলো যেন ভালো থাকতে পারেন তার সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
পরে একটি সুসজ্জিত পুলিশ ভ্যানে করে এই পুলিশ সদস্য কে রাজকীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভোলার পাড়া গ্রামে পৌঁছে দেয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর