রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

মগবাজারে বিস্ফোরণে আহত একজনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪০৩ সময় দেখুন
মগবাজারে বিস্ফোরণে আহত একজনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট:: রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার নাম ইমরান (২৫)।  

 

মগবাজারের ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে। রোববার ঘটনার দিনই ৭ জন নিহত হয়েছিলেন। গতকাল মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়, আর আজ মারা গেলেন ইমরান নামে এই যুবক।  

 

বুধবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় মারা যান ইমরান। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। 

 

তিনি বলেন, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় তিনজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ইমরান হোসেন মারা গেছেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়েছিল।

 

ইমরানের বোন আইরিন বলেন, আমার ভাইয়া আর নাই। সে বেঙ্গল মিটের সেলসম্যান হিসেবে ২ বছর ধরে কাজ করছিল। তিন বছর হলো বিয়ে করে শান্তিনগরে থাকছিল ভাইয়া।  

 

নিহতের বাবা আব্দুল মজিদ বলেন, আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। সকালে আমার ছেলে না ফেরার দেশে চলে গেছে। আমার তো আর কিছু রইল না। কী নিয়ে বাঁচবো? 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর