বিশেষ প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফেনী জেলা ছাগল নাইয়া উপজেলার মজলিশ পাড়া অগ্রগামী সংঘের উদ্যোগে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি মজলিশ পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিশ পাড়া অগ্রগামী সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল মন্নান এবং ডা. মেজবাহ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য মুরুব্বীগণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রক্সি মজলিশ। বক্তারা মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, সচেতনতা ও সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
সমাবেশে মাদক বিরোধী শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।