সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মধ্যরাত থেকে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২৯ সময় দেখুন


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

বঙ্গোপসাগরে আগামীকাল রোববার (১৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে মা ইলিশের প্রজননের জন্য মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। বিগত কয়েক বছর ধরে মৎস্য বিভাগের সময়োপযোগী এমন সিদ্বান্তে বাড়ছে ইলিশের উৎপাদন। তবে এ সময় প্রকৃত ইলিশ-জেলেদের জন্য প্রণোদনা বাড়ানোর দাবি গলাচিপাসহ উপকূলীয় জেলেদের।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের অবরোধ চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। আজ শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হচ্ছে এই নিষেধাজ্ঞা।

এসময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণসহ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং একইসাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ দুই বছরের জেল অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের এমন সিদ্বান্তে খুশি জেলেরা। ২২ দিনের এমন কর্মহীন সময়ে জেলেদের জন্য দেয়া হচ্ছে প্রণোদনা। তবে প্রণোদনা বাড়ানোসহ নির্ধারিত সময়েই তা প্রকৃত ইলিশ শিকারীদের মাঝে বিতরণের দাবি জেলেদের।

উলানিয়া বাজারের জেলে আমির হোসেন বলেন, এখন পর্যন্ত ইলিশ মাছের পেটে পরিপক্ক ডিম আসে নাই। অবরোধ সঠিক সময় হয় নাই, আরো কিছুদিন পরে দিলে মাছের পেটে ডিম আসতো।

ডাকুয়া ইউনিয়নের অভিমাঝী জানান , আমাদের দেশে যখন অবরোধ দেয়া হয়। ভারতীয় এবং মিয়ানমারের জেলেরা তখন মাছ শিকার করে। আলোচনা করে যদি একই সময়ে অবরোধ দেয়া হয়, তবে আমাদের জন্য ভালো হয়।

গলাচিপা মৎস্য আরদ  মালিক চুন্নু মিয়া বলেন, মা ইলিশ সংরক্ষণ করা গেলে বাড়বে মাছের উৎপাদন। যার সুফল ভোগ করবে জেলেসহ ব্যবসায়ীরা। ফলে জেলেরা বুঝতে পারায় কেউই এখন আর অবরোধকালীন সময়ে মাছ শিকার করতে যায় না। তবে এসময়ে জেলেদের যে সহায়তা দেয়া হয় তা খুবই নগন্য। তাই জেলেদের সহায়তা বাড়ানো উচিত বলে তিনি মনে করেন।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, বিগত কয়েক বছরে ইলিশ প্রজনন মৌসুমে মৎস্য শিকারের নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় সাগরে বেড়েছে ইলিশসহ নানা প্রজাতির মাছ। অবরোধ সফল করতে জেলেদের নিয়ে উঠান বৈঠকসহ চলছে ধারাবাহিক গণসংযোগ। সমুদ্রসহ স্থলভাগে সক্রিয় রয়েছে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর