বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

মন্ত্রনালয়গুলোর বাজেটের ১০ শতাংশ সফটওয়্যার ও আইটিইএস ক্রয়ে বরাদ্দের দাবি বেসিসের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬১ সময় দেখুন
মন্ত্রনালয়গুলোর বাজেটের ১০ শতাংশ সফটওয়্যার ও আইটিইএস ক্রয়ে বরাদ্দের দাবি বেসিসের


দেশের সকল মন্ত্রণালয় ও মন্ত্রণালয়সমূহের অধীন সংস্থাসমূহের বার্ষিক বাজেটের ১০ শতাংশ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস) ক্রয়ের জন্য বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি-এর সাথে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর নেতৃত্বে বেসিস-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই দাবি জানানো হয়।

বৈঠকে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাসমূহ অবকাঠামো উন্নয়নে অধিকাংশ ব্যয় করে থাকে। তবে সরকারের “রূপকল্প ২০৪১” বাস্তবায়নে সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি নির্ভর সেবাকে অগ্রাধিকার দেবার বিকল্প নেই। তাই বার্ষিক বাজেটের অন্তত ১০ শতাংশ সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি নির্ভর সেবা ক্রয়ে বরাদ্দ থাকা এখন সময়ের দাবি।

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য’ হিসেবে ঘোষণার বিষয়ে বেসিস একটি সুবিস্তৃত প্রস্তাবনা ও সুপারিশ শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে দাখিল করা হবে বলে জানানো হয়। এছাড়া পরিকল্পনামন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে সংশ্লিষ্ট অংশীজন ও বেসিস-এর অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিশেষায়িত আরএফপি ডকুমেন্ট চূড়ান্ত করা, সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষন বাজেট নিশ্চিতকরণ, স্থানীয় সফটওয়্যার ও আইটিইএস প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ক্রয়দলিলে অযথা কঠোর শর্ত আরোপ না করা এবং সরকারের সফটওয়্যার ও আইটিইএস ক্রয়কালে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদানসহ যেসকল সিদ্ধান্ত গৃহিত হয়েছে তার বাস্তবায়নে একটি ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব করেন বেসিস সভাপতি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি বেসিস নেতৃবৃন্দের এসব প্রস্তাব ও দাবি মনোযোগসহকারে শোনেন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যৌক্তিক দাবি এবং সুপারিশ বাস্তবায়নে সম্ভব সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

রাজধানীর আগারগাঁওস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ ও সচিব হাশিম আহম্মদ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর